বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চার জেলায় নতুন ডিসি      ● এক দিন বেড়ে দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রধানমন্ত্রী বাড়ালেন অনুদানও      ● দেশে হামে মৃত্যু ছাড়ালো ১১০০      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকা বিভাগে      ● হামের উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● একনেকে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩ প্রকল্প অনুমোদন      
রাজধানী
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম আপডেট: ৩১.০৭.২০২৬ ৩:২২ পিএম
ছবি : বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে র‍্যালি

ছবি : বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে র‍্যালি

‘প্রতারণার ফাঁদে বন্দী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়

অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সেন্টার ফর সেফ মাইগ্রেশন, ঢাকা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার উপ-সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী।

তিনি বলেন, ‘এ বছরের প্রতিপাদ্য ‘প্রতারণার ফাঁদে বন্দী’ বর্তমান বাস্তবতায় অত্যন্ত সময়োপযোগী। উন্নত জীবনের আশায় অনেক মানুষ ভুয়া চাকরির প্রলোভন, অবৈধ দালালচক্র এবং মিথ্যা আশ্বাসের ফাঁদে পড়ে মানব পাচারের শিকার হচ্ছেন। এ থেকে উত্তরণের পদ হচ্ছে সচেতনতা। তাই সমাজকে সচেতন করা সকলের নৈতিক দায়িত্ব। মানব পাচার একটি গুরুতর অপরাধ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অবশ্যই সরকারি নিয়ম মেনে, বৈধ প্রক্রিয়ায় এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই।’

তিনি সবাইকে মানব পাচার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অবৈধ দালালচক্র সম্পর্কে কোনো তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সরকার, প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মানব পাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমাটিয়া বায়তুল হারাম মসজিদের ইমাম ও খতিব কাজী আবু হুরাইরা, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের থানা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস এবং তালিম কুম বাংলাদেশের সিস্টার সুপর্না রোজারিও।

এছাড়া মানব পাচারের শিকার ব্যক্তি, বিদেশগামী হতে আগ্রহী তরুণ-তরুণী, কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ঢাকা সেন্টারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। দিবসের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা সেন্টারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   র‍্যালি   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close