সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আইন-আদালত
প্লট দুর্নীতি
শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার রায় আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার বোন টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনের নামে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় আজ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ রায় ঘোষণা করা হবে।

গত ১৮ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রবিউল আলম রায়ের জন্য এ দিন ধার্য করেন। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। অন্যদিকে, কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী দাবি করেন, দুদক প্রমাণ করতে পারেনি, তাই খুরশীদের খালাস দেয়া হোক। বাকি ১৭ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থন বা আইনজীবীর মাধ্যমে যুক্তি উপস্থাপন করতে পারেননি।

মামলার অন্য আসামিরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। এ প্রেক্ষাপটে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ২০২৫ সালের জানুয়ারি মাসে ছয়টি মামলা করে দুদক।

এর মধ্যে শেখ হাসিনা পরিবারের তিন মামলার রায় ইতিমধ্যেই হয়েছে। চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে পুতুল পাঁচ বছর করে, বোন শেখ রেহানা সাত বছর এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক দুই বছরের সাজা পেয়েছেন।

ববিসহ ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। গত ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। একই দিনে খুরশীদ আলম আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   টিউলিপ   মামলা   রায়  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close