শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আইন-আদালত
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত-বিএনপির দুই কর্মীকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ০৫.০২.২০২৬ ৪:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত ও বিএনপির দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
  
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান এই পদক্ষেপ নেন। 

তিনি জানান, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫’-এর বিধি ৭ (খ) ভঙ্গের দায়ে জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়নের সেক্রেটারি মো. মজদার হোসেনকে দুই হাজার টাকা জরিমানা ও বিএনপির হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বিভিন্ন স্থানে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
  
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   আচরণবিধি লঙ্ঘন   
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close