শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
বিনোদন
জীবনের প্রথম ভোট দিলেন সঙ্গীত শিল্পী ন্যান্সি
শাহ মোহাম্মদ রনি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ১০:১৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জীবনের প্রথমবারের মত ভোট দিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। 

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে নিজের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন ন্যান্সি।

ভোট দেওয়ার পর ন্যান্সি বলেন, ‘খুব কষ্ট করে ঢাকা থেকে ভোট দিতে এসেছি। তবে এই ভোট দেওয়াটা আমার জন্য কিছুটা আক্ষেপেরও। কারণ, মধ্য বয়সে এসে আমি জীবনের প্রথম ভোট দিলাম। অথচ আর কিছু দিন পরেই আমার মেয়ে রোদেলাও ভোটার হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার অসুস্থতার কারণে ভোট দিতে পারিনি। পরে যতবার নির্বাচন হয়েছে- কোনোবারই ভোটের সুস্থ পরিবেশ ছিল না। রাতের আঁধারে ভোট হয়েছে- তাই কেন্দ্রে যাইনি। ২০১৮ সালে ভোট দেওয়ার চেষ্টা করেছিলাম- কেন্দ্রে এসে দেখি লাল কাপড় দিয়ে ভোটকক্ষ ঢেকে রাখা হয়েছে। এ কারণে, ভোট দেওয়ার সুযোগ হয়নি।’

এবারের নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই শিল্পী বলেন, ‘ভোটের পরিবেশ দেখে খুব ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। কেন্দ্রে দায়িত্বরতরা সবাই সহযোগিতা করছেন। আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম- যেকোনো ঝামেলা হতে পারে। রাতে ঘুম পর্যন্ত হয়নি। এখন দেখছি পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ।’

ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘আজকের দিন শেষে যদি কোনো অঘটন না ঘটে, তবে আগামীকাল থেকেই দেশের মানুষ নতুন কিছু ভাববে। দেশের ১৮ কোটি মানুষও এমন সুন্দর পরিবেশই প্রত্যাশা করে।’

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ন্যান্সি আরও জানান, তিনি যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিকেই তার প্রথম ভোটটি দিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোট দিলেন   সঙ্গীত শিল্পী ন্যান্সি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close