শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
বিনোদন
হলুদের সাজে রহস্য বাড়ালেন হানিয়া আমির, বিয়ের গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৭:৩৪ পিএম
ছবি: অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার

ছবি: অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার

বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে এই জুটিকে একসঙ্গে দেখার থেকেই তাদের গোপন বিয়ের গুঞ্জন রটেছে। 
 
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে হানিয়া ও আসিমকে একটি উৎসবে মেতে উঠতে দেখা যায়; একসঙ্গে নাচেনও তারা। ভিডিওতে আশেপাশের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল এটি কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান। সেখানে তাদের পরনে ছিল হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক। 
   
ভিডিও দেখে দুই তারকার ভক্তরা ধরে নেন, গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা, হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। কমেন্ট বক্সে  ভক্তরা প্রিয় জুটির জন্য শুভকামনাও জানান। 
 
ভিডিওটি ঘিরে বিয়ের জল্পনা তুঙ্গে থাকলেও জানা গেছে আসল ঘটনা। ভিডিওটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উদযাপনের। আর এই জন্মদিনের থিম ছিল ‘বিয়ে’।  ভক্তদের ধারণা, নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনে খানিকটা ইন্ধন জোগাতেই হয়তো এই বিয়ের থিম বেছে নিয়েছিলেন তারা। ভিডিওতে হানিয়া আমিরকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং’ অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম।

হানিয়া তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মজা করে লেখেন, চুপ করে ভিডিও বানাতে নেই, এটা খারাপ। যদিও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে পুরনো প্রেম জোড়া লাগার ইঙ্গিত মিলেছে, তবুও বিয়ে বা সম্পর্কের বিষয়ে হানিয়া আমির বা আসিম আজহার— কেউই এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। 

ভক্তদের জল্পনা থাকলেও, পুরো বিষয়টি এখনও ধোঁয়াশায়।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  হানিয়া আমির   বিয়ের গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close