রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
আন্তর্জাতিক
রমজানে কর্মঘণ্টা কমানোর ঘোষণা আমিরাতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাত রমজান মাস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের দৈনিক কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজের ধরন ও ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দৈনিক সময়সীমার মধ্যে নমনীয় বা দূরবর্তী (রিমোট) কর্মপদ্ধতি চালু করতে পারবে।
 
সাধারণত আমিরাতে কর্মীরা প্রতিদিন ৮-৯ ঘণ্টা কাজ করেন। রমজান মাসে তা দুই ঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নির্ধারিত কম সময়ের বাইরে অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কর্মীরা অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।
 
সরকারি খাতের কর্মঘণ্টাও কমানো হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার অফিস চলবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তবে, যেসব পদে কাজের ধরন ভিন্ন, সেসব ক্ষেত্রে এই সময়সূচি প্রযোজ্য না-ও হতে পারে।
 
কর্মঘণ্টা কমে যাওয়ায় বাসিন্দারা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও আত্মচিন্তায় সময় দিতে পারবেন। 

সূত্র : গালফ নিউজ

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রমজানে কর্মঘণ্টা   কমানোর ঘোষণা   আমিরাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close