সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই : বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলীর খবর এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে টক অব দ্য টাউন এখন। তার মা হতে যাওয়ার গুঞ্জন থেকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়ার খবর; এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলী।

সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা-সমালোচনার কড়া উত্তর দেন বুবলী। নায়িকার ভাষ্যমতে, শাকিব খানের সাথে এখনও তার বিচ্ছেদ হয়নি। ফলে, তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই।

শাকিবের সাথে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান, 

বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুইজনে। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এ দম্পতি।
 
এদিকে, একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে বুবলীর ভাষ্য, একটি নির্দিষ্ট মহল তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দিতে চায় না বলেই সুপারিকল্পিতভাবে এমন গুঞ্জন ছড়ায়। 

যারা এসব করছেন, তাদের প্রতি ধিক্কার জানান নায়িকা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মা হওয়া   বুবলী   শাকিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close