রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
অভিনেতা হারুন কিসিঞ্জার হাসপাতালে ভর্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নব্বই দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অভিনেতা শামীম হোসেন।
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) শামীম হোসেন তার ভেরিফায়েড প্রোফাইলে হারুন কিসিঞ্জারের সাথে একটি ছবি পোস্ট করেন। 

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানাতালা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় রয়েছেন অভিনেতা। চিকিৎসকরা আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।
 
বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে নব্বই দশকে ব্যাপক জনপ্রিয়তা পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন পর্দায় অনিয়মিত থাকলেও হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে এখনও দর্শকদের মনে উজ্জ্বল হারুণ কিসিঞ্জার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অভিনেতা হারুন কিসিঞ্জার   হাসপাতালে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close