মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
বিনোদন
ঈদের ছোঁয়ায় ফ্যাশন রানওয়ে : আভিজাত্য আর রঙের মিলনমেলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

আসন্ন ঈদকে ঘিরে আভিজাত্য, সৃজনশীলতা ও লাইফস্টাইলের অনন্য সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়ে—যেখানে উৎসবের আবহে ফ্যাশন হয়ে উঠেছে নান্দনিকতার এক রঙিন মঞ্চ।

আয়োজনটি উপস্থাপন করে বিকে কর্পোরেট সলিউশন। সহযোগী আয়োজক ছিল করতোয়া গ্রীন ও সহ-সহযোগী ছিল কোরিয়ান মার্ট বাংলাদেশ।

সুমন হোসেনের পরিচালনায় ও সৃজনশীল নির্দেশনায় মঞ্চে উঠে আসে মোট চৌদ্দটি ভিন্নধর্মী রানওয়ে সেগমেন্ট, যেখানে অংশ নেয় দেশের বিভিন্ন পরিচিত ও উদীয়মান ফ্যাশন ব্র্যান্ড।

রানওয়েতে তাদের ঈদ কালেকশন উপস্থাপন করে আনযারা, ইলোর, আযরান, তাবাজ, ডিমান্ড, Rathaz, Moons, Adriza, Tanjin Fashion House, Tazzids, Moushumi, Liana, Whitty Skin এবং Ali Shaheb। প্রতিটি ব্র্যান্ড তাদের নিজস্ব নান্দনিকতা, কাট, কারুকাজ ও রঙের বৈচিত্র্যে ঈদের ফ্যাশনকে নতুনভাবে ব্যাখ্যা করে। জুয়েলারি পার্টনার Dazzel by Sonia এর অলংকার প্রতিটি লুককে দেয় আলাদা দীপ্তি।

সন্ধ্যার উপস্থাপনায় ছিলেন বুশরা কবির ও ইমতু রাতিশ, যাদের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। শো-স্টপার হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সাদিয়া জাহান প্রভা, বুশরা কবির, আকসা, আঁখি, লিমি, মায়সা, আনামিকা, সানজিদা তাসনিম ও কাসফিয়া—যাদের উপস্থিতি রানওয়েকে এনে দেয় তারকাখচিত আভা।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি সম্মাননা প্রদান করা হয় ইভান শরিয়ার সোহাগ, সিনথিয়া ইয়াসমিন, মিম মানতাশা এবং শারস্রে শ্রেয়াকে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্যাশন প্রভাব বিস্তারের জন্য ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড প্রদান করা হয় সাদিয়া সুচিতা, নাজমি জান্নাত, তোরি ইসলাম, ওয়াজিয়া মনসন, নাজিয়া দুর্দানা, সানজি হোসেন ও সানজিদা আফরিনকে।

শোটির কোরিওগ্রাফি করেন সাইয়েদ রুমা ও আশিকুর রহমান পনি। স্টাইলিং পরিচালনা করেন শরিয়ার আলী খান।সোহান করিম ও আরনব মর্তুজা আলী। ইভেন্টটি সাপোর্ট করে, মেক মাই ইভেন্ট। ফুড স্পন্সর  ছিলেন। বিরিয়ানি ভাই, Digital IT; এটি ছিল Bangladesh Fashion Runway Week-এর অ্যাসোসিয়েটেড আয়োজন এবং মিডিয়া পার্টনার ছিল Media Cast 24।

ঈদ লাইফস্টাইল ফ্যাশন রানওয়ে কেবল একটি ফ্যাশন শো নয়, বরং ছিল উৎসবকে ঘিরে একটি স্টাইল স্টেটমেন্ট যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ফুটে উঠেছে বাংলাদেশের ফ্যাশনের সমকালীন রূপ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close