শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
শাকিরা

শাকিরা

১৯ বছর পর ফের ভারতে পারফর্ম করতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ১০ ও ১৫ এপ্রিল মুম্বাই ও দিল্লিতে লাইভ কনসার্টে অংশ নেবেন তিনি। একটি ভারতীয় দাতব্য সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশেষ কনসার্ট শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, ক্ষুধা ও অপুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিই এর অন্যতম লক্ষ্য।

মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে প্রাঙ্গণে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিরার পাশাপাশি আন্তর্জাতিক ও ভারতের আরও কয়েকজন তারকাও মঞ্চে পারফর্ম করবেন।

বিবৃতিতে শাকিরা বলেন, 

‘ভারতে পারফর্ম করা সবসময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে ফের যুক্ত হতে পেরে রোমাঞ্চিত আমি।’ 

তিনি আশা প্রকাশ করেন, এই সফর ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।

শিক্ষা ও শিশু কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এই কলম্বিয়ান গায়িকা। প্রায় ২ দশক পর তার ভারত সফরের খবরে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভারত   শাকিরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close