শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল | ছবি : খোলা কাগজ

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল | ছবি : খোলা কাগজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, “নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আগামীকাল আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কণ্ঠশিল্পী নোবেল   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close