শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
শপিংমলে লাল শাড়িতে বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ায় ভাইরাল হয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে একটি শপিংমলে উপস্থিত নায়িকা।

জানা যায়, ঢাকার একটি শপিংমলের গ্র্যান্ড ওপেনিং করতে বুবলী উপস্থিত হন পোশাকের ওই স্টলে। জামদানি লাল শাড়িতে স্পষ্ট হয়ে ওঠে তার বেবি বাম্প। এ সময় বুবলীর আশপাশে ছিল ৫০ জনের মত বডি গার্ড।

বুবলীর পাশে এ সময় বারিশা হক, কোরিওগ্রাফার গৌতমকেও দেখা যায়। স্টলে আসা জামদানি শাড়ি পরা বুবলী ছড়াচ্ছিলেন রূপের দ্যুতি। শোরুমের গ্রান্ড ওপেনিংয়ের পাশাপাশি ফটোশুটেও নজর কাড়েন নায়িকা।
 
শোরুম ওপেনিংয়ের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। এবারের ঈদ উল ফিতরে তার অভিনীত দুইটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একটি ‘পিনিক’ অন্যটি ‘প্রেশার কুকার’।
 
বর্তমানে বুবলী দ্বিতীয়বার মা হতে চলেছেন। সন্তানের বাবা হতে যাচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান- এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিব এখনও কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি।
 
এদিকে, শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে হাতের কাজ গুছিয়ে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শপিংমল   লাল শাড়িতে বুবলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close