সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
বিনোদন
মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়কে নাগরিক সংবর্ধনা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মাগুরার মহম্মদপুরের কৃতিসন্তান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মহম্মদপুর উপজেলার ঐতিহাসিক সরকারি আরএসকে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আসা হাজার হাজার মানুষের ঢল নামে।

​উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ মো. মনোয়ার হোসেন খাঁন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন ও উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারার সঞ্চালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ মতিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু।

​আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুস আলী, জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান রিংকু, জেলা কৃষক দলের সভাপতি মো. রুবায়েত হোসেন খাঁন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।

সংবর্ধনার আগে মহম্মদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। ক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য এসআরএ হান্নানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। এ সময় মন্ত্রী সাংবাদিকদের নির্ভয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ​নিতাই রায় চৌধুরী মহম্মদপুরের নদী খনন ও বেকারত্ব দূরীকরণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা সন্ত্রাস বরদাশত করা হবে না। দলের পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়   নাগরিক সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close