মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খেত খামার
রামপালে লবণাক্ততার মধ্যেও বোরো ধানের ভালো ফলনের আশা
সেখ সাকির হোসেন, বাগেরহাট
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে তীব্র লবণাক্ততার মধ্যেও চলতি বোরো চাষ মৌসুমে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক সময়ে আবাদ করায় আশানুরূপ ফলন হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং এখানে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে মাটিতে লবণাক্ততার মাত্রা বেড়েছে। মাটি ও পানির লবণাক্ততা, খার ও অম্লত্বের পরিমাণ বাড়ায় জমির উর্বতায় কমে যায়। 

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চলতি বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৯০০ হেক্টর জমি। এরমধ্যে হাইব্রিড ৪ হাজার ৯০ হেক্টর ও উফশী জাতের ৮১০ হেক্টর জমি বোরো ধানের আবাদ হয়েছে। গত ২০২৪-২৫ অর্থ বছরে একই সময়ে আবাদ হয়েছিল ৪ হাজার ৮০০ হেক্টর। আবাদের লক্ষমাত্রা অর্জিত হয়েছিল ৪ হাজার ৩৬০ হেক্টর জমিতে। এ বছর আরও ১০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ২৩ হাজার ৬২ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।

রামপালের ১০ টি ইউনিয়নের মধ্যে গৌরম্ভা ইউনিয়নে হাইব্রিড ৬১৭ ও উফশী জাতের ১৮৯ হেক্টর, উজলকুড় ইউনিয়নে ২ হাজার ২৬১ হেক্টরে হাইব্রিড ও ১৮৯ হেক্টরে উফশী, বাইনতলা ইউনিয়নে ৭০১ হেক্টরে হাইব্রিড ও উফশী ২৩৫ হেক্টর এবং স্থানীয় জাতের ২ হেক্টর, রামপাল সদর ইউনিয়নে হাইব্রিড ৪৫৬ ও উফশী ১১৬ হেক্টর, রাজনগর ইউনিয়নে ৭৯ হেক্টরে হাইব্রিড ও উফশী ১৮ হেক্টরে, হুড়কা ইউনিয়নে হাইব্রিড ৪ হেক্টর ও উফশী ২ হেক্টরে, পেড়িখালী ইউনিয়নে হাইব্রিড ২ হেক্টর ও উফশী ১.৫ হেক্টরে, ভোজপাতিয়া ইউনিয়নে হাইব্রিড ৬ হেক্টর ও উফশী ৩ হেক্টরে, মল্লিকেরবেড় ইউনিয়নে ৮৩ হেক্টরে হাইব্রিড ও উফশী ১৩ হেক্টরে ও বাঁশতলী ইউনিয়নে হাইব্রিড ১০ হেক্টরে ও উফশী জাতের ৪ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। সর্বমোট ১০ ইউনিয়নে হাইব্রিড ৪ হাজার ২১৯ হেক্টর, উফশী জাতের চাষ হয়েছে ৬৭৯ হেক্টর ও স্থানীয় জাতের ২ হেক্টর জমিতে এ আবাদ হয়েছে।

রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন বলেন, ‘রামপাল একটি উপকূলীয় উপজেলা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং এখানে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষের কারণে মাটিতে লবণাক্ততার মাত্রা বেড়েছে। মাটি ও পানির লবণাক্ততা, খার ও অম্লত্বের পরিমাণ বাড়ায় জমির গুণাগুণ নষ্ট হয়ে গেছে। যে কারণে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল ফলাতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘সরকারিভাবে বিকল্প চাষ বৃদ্ধি ও লবণসহিষ্ণু জাতের উন্নত জাতের ধান চাষ শুরু করার কারণে আবাদ বেড়েছ। এ ছাড়াও কৃষিতে যান্ত্রিকীকরণ, কৃষকদের প্রশিক্ষণ, বীজ, সার বিনামূল্যে বিতরণ ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা সুফল পাচ্ছেন। সরকার কৃষক ও কৃষিতে সুরক্ষা দিতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মাঠ পর্যায়ে মাটি ও পানির গুণাগুণ পরীক্ষা করে জমিতে উর্বরতা বাড়ানোর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামপালে লবণাক্ততার মধ্যেও বোরো ধানের ভালো ফলনের আশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close