মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
বিনোদন
স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার প্রধান আসামি জাহের আলভী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গলায় ফাঁস দিয়ে স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। নিহত ইকরার মা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, পারিবারিক কলহ ও বিভিন্ন নির্যাতনের জেরেই ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।

মামলার ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান। 

তিনি বলেন, ‘মামলায় শুধু জাহের আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।’

তাদের মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

আলমগীর জাহান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ দিকে, এ ঘটনায় সোশ্যাল কমিউনিকেশন মিয়িায়ও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। 

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে এবং প্রমাণের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী ইকরা   আত্মহত্যা মামলার প্রধান   আসামি   জাহের আলভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close