শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
বিনোদন
ঈদে সাইফুল বারীর কথায় শারমীন আক্তারের গান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১১:২৪ এএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

প্রথমবারের মতো গীতিকবি সাইফুল বারীর গানে কণ্ঠ দিলেন ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’-এর চ্যাম্পিয়ন শারমীন আক্তার।

ঈদ উপলক্ষে ‘মন মজাইয়া তোমার প্রেমে’ শিরোনামের ফোক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির সুর করেছেন আহমেদ সজীব এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। সংশ্লিষ্টরা জানান, লোকজ প্রেমের আবহ ও দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে গানটিকে খাঁটি ফোক আঙ্গিকে সাজানো হয়েছে।

গানটি প্রকাশ পাবে গীতিকবি রবিউল ইসলাম রবির প্রতিষ্ঠান আরআইআর মিউজিক থেকে আসন্ন ঈদে।

প্রথমবার সাইফুল বারীর গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে শারমীন আক্তার বলেন, “সাইফুল বারী ভাইয়ের লেখায় আলাদা একটা মাটির টান আছে। ‘মন মজাইয়া তোমার প্রেমে’ গানের কথাগুলো খুব সহজ অথচ গভীর। রেকর্ডিংয়ের সময় দারুণ অনুভূতি কাজ করেছে। আশা করছি, ঈদে গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

গীতিকবি সাইফুল বারী জানান, শারমীন আপার কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে। ঈদের আনন্দে এই ফোক গানটি বিশেষ আবহ তৈরি করবে বলে তিনি বিশ্বাস করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাইফুল বারী   শারমীন   চ্যানেল আই  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close