মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
বিনোদন
ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম আপডেট: ০৬.০৩.২০২৬ ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকেই বিভিন্ন সময় ইউরোপ-আমেরিকার বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা জায়েদকে। তবে গত কয়েক মাস ধরে আলোচনায় না থাকলেও বর্তমানে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে কৌতূহল বেড়েছে নেটিজেন ও তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। একজন নির্মাণশ্রমিকের মতো ভারী কিছু বহন করছেন তিনি। আর এ ছবি নিয়েই এখন নানা জল্পনা-কল্পনা।

ঢালিউড নায়কের এ ছবিটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের। কেউ কেউ লিখেছেন, স্টারডম ছেড়ে হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন শুরু করেছেন জায়েদ খান। কেউ কেউ বলেছেন, প্রবাস মানেই কষ্ট আর সংগ্রাম। আবার কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন, আহারে জীবন!

অভিনেতার ছবিটি নিয়ে নানা মন্তব্য থাকলেও এ ব্যাপারে এতদিন কথা বলেননি তিনি।

তবে শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৭ মিনিটে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘গত দুইদিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

এছাড়াও ছবিটির পেছনের গল্প জানার জন্য দর্শকদের তার কর্মস্থল ‘ঠিকানা’র পেজে চোখ রাখার জন্য আহ্বান জানিয়েছেন জায়েদ খান। শুক্রবার রাত ৮টায় বিষয়টি প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছেন। পরে অবশ্য জানা যায়, ভাইরাল ছবিটি মূলত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। ‘আমেরিকান ড্রিম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই বাস্তব ঘটনা মনে করে ভুল বুঝেছিলেন।

জায়েদ খান জানিয়েছেন, ‘আমেরিকান ড্রিম’র নির্মাণ এরইমধ্যে শেষ হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিসহ কয়েকজন অভিনয়শিল্পী।

এ অভিনেতা বলেন, “প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু একটি স্বপ্ন নয়, এর পেছনে সংগ্রাম, ত্যাগ ও নানা অদেখা বাস্তবতা থাকে। এই প্রথম পর্বে সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি আমরা।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি জমান জায়েদ খান। তারপর থেকে প্রবাস জীবনে নতুন ধরনের কাজ নিয়েই ব্যস্ততা তার।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ভাইরাল   জায়েদ খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close