মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
বিনোদন
প্রয়াত স্ত্রী ইকরার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আলভী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রয়াত স্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। গভীর রাতে করা এ ফেসবুক পোস্টকে নিজের ‘শেষ পোস্ট’ বলে উল্লেখ করেছেন তিনি।

গতকাল শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন আলভী। ওই স্ট্যাটাসে ৩টি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন আলভী। 

তিনি জানান, নেপালে শুটিংয়ে যাওয়ার দিন থেকে বাড়িতে ইকরার মেয়ে ও ছেলে বন্ধুরা নিয়মিত যাওয়া-আসা করত। বাড়িতে মধ্যরাত পর্যন্ত চলতো মদ, গাঁজার পার্টি। 

বাড়ির সিসিটিভি ফুটেজে তা পাওয়া যাবে বলে জানান আলভী।

পোস্টে অভিনেতা লিখেছেন, ‘ইকরার ফোন ‘কে’ ডিসেবল করেছে, তা ফোন ফরেনসিক রিপোর্টে জানার কথা।

একই সাথে নিজের ফোনে ইকরার সাথে আলাপচারিতাও তদন্তকারীদের খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি।

তৃতীয় পয়েন্ট আলভী পোস্টমর্টেম রিপোর্ট প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তিনি জানান, ইকরার মৃত্যুর পর তার পোস্টমর্টেম করাতে কেন বাধা দেয় তার পরিবার, তা খতিয়ে দেখা উচিত। 

একই সাথে কোনোভাবেই যেন এ রিপোর্ট তৈরিতে কারও চাপে আসল তথ্য বদলে ফেলা না হয়, সে অনুরোধ করেন।
 
এরপর স্ত্রীর পরকীয়া প্রসঙ্গে আলভী জানান, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের ৪১তম ব‍্যাচের নাবিদের সাথে ইকরার কী? 

আফসোস করে আলভী লিখেছেন, তার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে ও বাসর করে। ভালোবাসার টানে স্ত্রীর এ ভুল বুকে পাথর চাপা দিয়ে মেনে নেন তিনি।
 
পোস্টের সবশেষে আলভী জানান, উপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও তার কর্মক্ষেত্রের মানুষদের বেইমানি তাকে দমিয়ে দেবে, হয়তো বাঁচতে দেবে না। 

তাই, অভিনেতার অবর্তমানে ছেলে রিজিকের কথা ভেবে হলেও যেন তার ভক্তরা ‘ইকরা মৃত্যুর আসল রহস্য’ সবার প্রকাশ্যে আনেন সে অনুরোধ জানান আলভী। 
 
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসে। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। গেল ২৮ ফেব্রুয়ারি হঠাৎই মারা যান ইকরা। ওই দিন দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ইকরার স্বামী আলভী একটি নাটকের শুটিংয়ে অংশ নিতে নেপালে অবস্থান করছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্ত্রী ইকরা   চাঞ্চল্যকর তথ্য ফাঁস   আলভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close