রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
বিনোদন
রায়হান রাফীর প্রেশার কুকারের টিজার প্রকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রকাশ হয়েছে নির্মাতা রায়হান রাফীর নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’র টিজার। প্রকাশ হওয়া প্রায় দেড় মিনিটের টিজারের নাম দেওয়া ‘ফার্স্ট হুইসেল’।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওটি প্রকাশ করে রায়হান রাফী লিখেন, ‘বাংলা সিনেমার নতুন জগতে স্বাগতম। রায়হান রাফীর প্রেশার কুকার। নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।’

ক্যাপশনে তিনি আরও যোগ করেন, ‘প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু… রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নায়ক ছাড়াও ৪ অভিনেত্রীকে ঘিরে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে।

 ‘ফার্স্ট হুইসেল’-এ বাজতেই অর্থাৎ প্রকাশ হতেই ৪ নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময়, ও উত্তপ্ত করে তুলেছে।

টিজার প্রকাশের পর সিনেমাটির জন্য নির্মাতাকে শুভকামনাও জানিয়েছেন চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ‘রাফীর ‘তুফান’ ও ‘প্রেশার কুকার’ সিনেমার ট্রেলারের মধ্যে একটি অন্তমিল রয়েছে।’

দর্শকরা সেটি খুঁজে বের করতে পারেন কি না—এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি।
 
রাফীর ভাষ্যানুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে ৪ নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। 

নির্মাতার কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রায়হান রাফী   প্রেশার কুকার   টিজার প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close