মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আইন-আদালত
ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর মামলা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ এনে আরও পাঁচ প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। এর মধ্যে বিএনপির চারজন এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) একজন রয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনি ট্রাইব্যুনালে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, নতুন করে মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন— কুমিল্লা-১১ আসনের মো. কামরুল হুদা, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর-৪ আসনের মো. হারুনুর রশীদ এবং সিরাজগঞ্জ-৪ আসনের এম আকবর আলী।

এছাড়া চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুকও কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ জনেরও বেশি প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জামাদি সযত্নে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ পর্যন্ত বিএনপির ১০টি, জামায়াতের ৭টি এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় নথি হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন নির্বাচনী বেঞ্চ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রার্থীরা হাইকোর্ট বিভাগে 'নির্বাচনি আবেদন' করতে পারেন। সেই অনুযায়ী বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চে এসব আবেদনের শুনানি চলছে।

হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায়, ২০০১ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (১৯৭২) মোতাবেক এই বেঞ্চ নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানি করছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভোট কারচুপি   অভিযোগ   হাইকোর্ট   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close