শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
‘ব্যর্থ প্রেমের নায়ক’ খ্যাত বাপ্পারাজের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন আজ। বাংলা চলচ্চিত্রে ব্যর্থ প্রেমিকের আবেগঘন চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে ‘ব্যর্থ প্রেমের নায়ক’ হিসেবে পরিচিতি পেয়েছেন। 

একসময়ের এই ‘ট্র্যাজেডি নায়ক’ বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। বিশেষ করে ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি সিনেমায় বেশি নজর কাড়েন। এছাড়া তিনি নাটক পরিচালনা ও ‘কার্তুজ’ চলচ্চিত্র নির্মাণ করেছেন।

‘তুমি বন্ধু আমার চির সুখে থেকো’, ‘আমি তো একদিন চলে যাব’, ‘তোমরা সবাই থাকো সুখে’ সহ বেশ কিছু বিরহ ঘরানার গান আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। চলচ্চিত্রের জনপ্রিয় এসব গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। এসব গানে কষ্টের মাঝে এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।

বাপ্পারাজের পারিবারিক নাম রেজাউল করিম। বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন জনপ্রিয় এই চিত্রনায়ক। রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা বাপ্পারাজ তিন দশকেরও বেশি সময়ের অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

বাপ্পারাজ অভিনীত ত্রিভুজ প্রেমের ‘প্রেমের সমাধি’, ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’ এমন বেশ কিছু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। এছাড়াও ‘বাবা কেন চাকর’, ‘সন্তান যখন শত্রু’, ‘সৎ ভাই’, ‘জবাব চাই’ ইত্যাদি সিনেমাগুলো দিয়ে দর্শকের মন ভরিয়েছেন তিনি।

বাপ্পারাজ কিছু নাটক পরিচালনাও করেছেন। তার মধ্যে আছে ‘কাছের মানুষ রাতের মানুষ’ এবং ‘একজন লেখক’। তিনি ‘কার্তুজ’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন।

সর্বশেষ বাপ্পারাজ অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমায়। সেখানে নায়ক সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে অনবদ্য অভিনয় দেখিয়েছেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ব্যর্থ প্রেমের নায়ক   বাপ্পারাজ   জন্মদিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close