শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
রিলিজ হলো আজাদী মঞ্চের নতুন কাওয়ালি ‘ইয়া মাওলানা’
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ইয়া মাওলানা’ শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আজাদী মঞ্চের নতুন বাংলা কাওয়ালি গানটি ইতোমধ্যে অনলাইনে এসেছে। দর্শক-শ্রোতাদের প্রশংসায় ভাসছে গীতিকার ও আজাদী টিম। 
 
বুধবার (১১ মার্চ) বিকালে আজাদী মঞ্চের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে কাওয়ালিটি রিলিজ করা হয়।

গানটির গীতিকার তরুণ লেখক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ রিয়াদ উদ্দিন। গানটির সুর করে আজাদী টিম। সংগীতায়োজন করেন মারুফ মুহাম্মদ জিসান, চিত্রগ্রহণ করেন মনিরুল ইসলাম, ভিডিও পরিচালনা করেন ফয়সাল আহমদ সিরাজী, গ্রাফিক্স করেন আনিসুর রহমান এবং প্রযোজনা করে আজাদী মঞ্চ চবি।
 
আজাদী মঞ্চের কাওয়ালির বিষয়ে গীতিকার মুহাম্মাদ রিয়াদ উদ্দিন বলেন, ‘কালচারাল ফ্যাসিবাদ মোকাবেলায় জুলাই গণঅভ্যুত্থানের পরপরই প্রতিষ্ঠিত আজাদী মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার অন্যতম প্ল্যাটফর্ম এটি। এটি প্রথম আলোচনায় আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জমকালো কাওয়ালি গানের আসর দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজাদী মঞ্চের গান পরিবেশনার সুযোগ ঘটে।’

আজাদী মঞ্চ দ্বিতীয়বার বহুল আলোচনায় আসে ২০২৫ সালের রমজানে গীতিকার মুহাম্মাদ রিয়াদ উদ্দিন রচিত মৌলিক বাংলা কাওয়ালি গান ‘ইয়া মুহাম্মাদ’ দিয়ে। যা এখনও অগণিত মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
    
আজাদী মঞ্চ নিয়মিতভাবে সাহিত্য আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি মুক্তচিন্তার পরিবেশ তৈরিতে এই মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের নানান আন্দোলন, দাবি-দাওয়া ও সচেতনতামূলক কর্মসূচির সাথে রয়েছে তাদের নিবিড় সম্পৃক্ততা। 
 
সর্বোপরি আজাদী মঞ্চ শুধু একটি প্ল্যাটফর্ম নয়; এটি শিক্ষার্থীদের স্বপ্ন, চেতনা ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক হয়ে উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজাদী মঞ্চ শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  আজাদী মঞ্চ    কাওয়ালি    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    চবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close