শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
তিন বছরেই সংসার ভাঙলো হানসিকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্ধবীর প্রাক্তন বরকে বিয়ের তিন বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটলেন ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। ভারতের মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে অভিনেত্রীর ডিভোর্স সম্পন্ন হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে উদয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় বিয়ের আসরে ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সাথে সাত পাকে বাঁধা পড়েন হানসিকা। কিন্তু, বিয়ের কিছু,দিন পরই তারা বুঝতে পারেন মানসিক সংযোগ তাদের মধ্যে নেই।

আদালতে পেশ করা পিটিশন বা আর্জি থেকে জানা যায়, চিন্তাধারা এবং জীবনযাত্রায় এ জুটির মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। যে কারণে ছোট ছোট বিষয় নিয়ে তাদের মত পার্থক্য প্রায়ই চরম পর্যায় পৌঁছায়। শুরু হয় দাম্পত্য কলহ।

দীর্ঘদিনের বন্ধু হওয়া সত্ত্বেও স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস করতে গিয়ে দুইজনের মধ্যে তিক্ততা বাড়ায় আইনিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এ জুটি।
 
জানা যায়, এ বিচ্ছেদের ক্ষেত্রে হানসিকা সোহেলের কাছ থেকে কোনো খোরপোশ বা অ্যালিমনি দাবি করেননি। আর্থিকভাবে যথেষ্ট সফল এবং স্বাধীন হওয়ায় প্রাক্তন স্বামীর ওপর আর্থিক নির্ভরতা না রাখার সিদ্ধান্ত নেন তিনি।
 
বান্ধবী রিঙ্কি বাজাজের প্রাক্তন স্বামীকে বিয়ে করেছিলেন হানসিকা। গুঞ্জন উঠেছিল, অভিনেত্রীর কারণেই রিঙ্কির বিবাহিত জীবনে আসে ভাঙনের সুর। এবার বিয়ের তিন বছর পর হানসিকার জীবনেও উঠলো বিচ্ছেদের সুর।

বলে রাখা ভালো, বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘কোয়ি মিল গায়া’র ছোট্ট শিশুশিল্পী হয়ে বলিউডে পা রাখেন হানসিকা। এরপর মিউজিক ভিডিওর মডেল হয়ে দর্শককে মুগ্ধ করেন। অভিনেত্রী হিসেবে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

 সূত্র : হিন্দুস্তান টাইমস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংসার ভাঙলো   হানসিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close