সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
আইন-আদালত
বয়স বিবেচনাতেই ৪ মামলায় জামিন পান খায়রুল হক: হাইকোর্ট
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ১৫.০৩.২০২৬ ১১:১৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বয়সের কারণে ৮১ বছরের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে চারটি মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে। তবে সিএমএম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, যদি তিনি জামিনের শর্ত লঙ্ঘন করেন, তাহলে তা বাতিল করা হবে।

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত বেঞ্চ এ জামিনের রায় প্রকাশ করেন। হাইকোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে। তবে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না খায়রুল হক।

এর আগে গত ৮ মার্চ জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক এই প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট। ওইদিন তার আবেদনের পরিপ্রেক্ষিতে জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

পরে ১২ মার্চ ঢাকার একটি আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এ বিষয়ে আগামী ৩০ মার্চ শুনানি হতে পারে। এর ফলে ৪ মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়

পরবর্তীতে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়। এরমধ্যে গত বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

তারও আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন জনৈক নুরুল ইসলাম মোল্লা।

এছাড়া গত বছরের ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদকও সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে একটি মামলা করে। গত রোববার এ মামলায়ও তাকে জামিন দেন আদালত।

এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। সবশেষ গত ৮ মার্চ জুলাই পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  বয়স   বিবেচনা   মামলা   খায়রুল হক   হাইকোর্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close