শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
বিনোদন
বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদুল ফিতর উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বিশেষ নাটক এটি। নাটকটির শুটিং সম্প্রতি চট্টগ্রাম সিটির পশ্চিম খুলশিতে সম্পন্ন হয়েছে।

নাটকটি এক সাধারণ পরিবারের ঈদের আয়োজনকে কেন্দ্র করে আবর্তিত। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা শায়নি পুরো ঈদ পরিকল্পনার দায়িত্ব নেয়। তার নির্দেশে পরিবারের সদস্যদের মধ্যকার হাস্যরস, আবেগ ও খুনসুটি ফুটে উঠেছে নতুনভাবে।

নাটকটি শুধু বিনোদন নয়, পরিবারের ভিতরে সংলাপ, স্বাধীনতা ও শাসনের সম্পর্কও দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলার একটি নতুন ধাঁচ। চিত্রনাট্য ও নির্মাণ করেছেন বাপ্পী আলমগীর। প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা।

অভিনয়ে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুভ্রা বিশ্বাস, সুমি, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়নী দেওয়ানজী, সিনথিয়া, আবেদ, ফাহিম, আরিফ, সঞ্জয় প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিটিভি চট্টগ্রাম   নতুন ধাঁচের নাটক   ঈদ তন্ত্র   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close