শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
মারা গেছেন অভিনেতা শামস সুমন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম
শামস সুমন

শামস সুমন

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

রাজশাহীর ছেলে শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে পা বাড়ান নাট্য জগতে। ভরাট কণ্ঠ আর সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠেন।

ছোট পর্দায় ভালো অভিনয়ের সুবাদেই বড় পর্দায়ও কাজ করেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন সুমন। এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় দেখা যায় তাকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

শামস সুমনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনি, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা, মন জানে না মনের ঠিকানা ইত্যাদি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মারা গেছেন   অভিনেতা শামস সুমন   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close