শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
বিনোদন
পরকীয়ার অভিযোগে যা বললেন মৌসুমী হামিদের স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী মৌসুমী হামিদ তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসারের ইতি টেনেছেন। ২ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন মৌসুমী ও নাট্যকার আবু সাইয়িদ রানা। ২০২৫ সালের নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না।

ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী। মৌসুমী হামিদ বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

তবে, রানা বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপারটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমরা প্রায় ৪ মাস ধরে আলাদা আছি। একসাথে থাকা সম্ভব হচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’


বিনোদন জগতে কান পাতলে শোনা যায় রানার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। একই অঙ্গনের এক তরুণীর সাথে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতির অবনতি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পরকীয়া   মৌসুমী হামিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close