শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
ব্রিটিশ পার্লামেন্টে বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমেন্সে পাকিস্তানের সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা রুবাইয়াত জাহানের বাংলা গান ‘প্রেম পিয়াসা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগীতজগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেছেন বৃটিশ পার্লামেন্টের মেম্বার অব পার্লামেন্ট রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, শাহ জামান খান, সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ প্রমুখ।
 
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, ‘আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার সবসময়ই বাংলা গানের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ।’ 

অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, ‘আজকের এই আয়োজনের মধ‍্যদিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।’
 
প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের গান ‘প্রেম পিয়াসা’র কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
 
ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ‍্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। এছাড়া, দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল‍্যাটফর্মেও গানটি শোনার সুযোগ পাচ্ছেন সংগীতপ্রেমীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রিটিশ পার্লামেন্ট   বাংলা গান   প্রেম পিয়াসা   প্রকাশনা উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close