শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
বিনোদন
বিশ্বকাপে মেসির খেলা এখনো নিশ্চিত নয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর মাত্র ৮১ দিন বাকি ফিফা বিশ্বকাপ শুরুর। তবে আর্জেন্টিনার হয়ে আসরে লিওনেল মেসি খেলবেন কি না—তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টিনার প্রধান কোচ স্ক্যালোনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের।

গণমাধ্যমকে স্ক্যালোনি বলেছেন, ‘এ প্রশ্নটা আসলে মেসিকেই করা উচিত। আমি চাই, সে যেন দলে থাকে। ফুটবলের স্বার্থেই তাকে সেখানে দেখা দরকার। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই। তার মানসিক অবস্থা ও শারীরিক ফিটনেসের ওপর সব নির্ভর করছে।’

৩৮ বছর বয়সী মেসি ২০২২ বিশ্বকাপে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১১৫ গোল)। তাই তার বিশ্বকাপে থাকা নিয়ে শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বজুড়েই রয়েছে ব্যাপক আগ্রহ।
 
স্ক্যালোনি বলেন, ‘শুধু আর্জেন্টিনার মানুষই নয়, সবাই চায় তাকে খেলতে দেখতে। তবে আমরা তাড়াহুড়া করছি না। সে যা সিদ্ধান্ত নেবে, সেটাই তার ও দলের জন্য সেরা হবে।’
 
তবে আপাতত স্বস্তির খবর, চলতি আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছেন মেসি। ২৮ মার্চ মাউরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে। দুইটি ম্যাচই হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোমবোনেরাতে। তবে মেসি শুরুর একাদশে থাকবেন কিনা, তা ম্যাচের দিনই ঠিক করা হবে বলে জানান স্ক্যালোনি।
 
এদিকে, শুক্রবার (২৭ মার্চ) কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে।
 
স্ক্যালোনি বলেন, ‘দেশের মাটিতে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া দারুণ বিষয়। সমর্থকরা মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে। এটাই সবচেয়ে আনন্দের।’
 
৩০ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন ২০২২ বিশ্বকাপজয়ী ১৬ ফুটবলার। পাশাপাশি সুযোগ পেয়েছেন নতুন কয়েকজন—ডিফেন্ডার টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস এবং বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানি।
 
স্ক্যালোনি বলেন, ‘এটাই আপাতত আমাদের দল। তবে নতুনদের দিকেও নজর রাখা হচ্ছে। শেষ পর্যন্ত স্কোয়াড নির্ধারণে খেলোয়াড়দের ফিটনেস, ফর্ম ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।’
 
শিরোপা রক্ষার মিশনে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে আগামী ১৬ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   মেসির খেলা   নিশ্চিত নয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close