রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
‘বিশ্ব নাট্য দিবস’ সম্মাননা পেলেন শিশির দত্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নাট্যকার ও নির্দেশক নাট্যজন শিশির দত্তকে ‘বিশ্ব নাট্য দিবস ২০২৬’ সম্মাননা দেওয়া হয়েছে। ‘সহিংস বিশ্বের বিপরীতে মানবিক থিয়েটার’ প্রতিপাদ্যে ঢাকার সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ কেন্দ্র) ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় শিশির দত্ত বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অভিযাত্রায় সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ আজ সাংস্কৃতিক সংকটের মধ্য দিয়ে চলছে। আমাদের সামনের সময় অনেক কঠিন। এই কঠিনেরে মোকাবিলা করতে হলে আমাদের সাংস্কৃতিক কর্মী এবং সৃজনশীল কাজে যুক্ত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই আমাদের সাংস্কৃতিক অভিযাত্রা হবে এই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিবাদী নাট্য মঞ্চায়নের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন তামান্না রহমান। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে জাতীয় বাণী দেন মফিদুল হক। 

অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। 

তপন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, আসিফ মুনীর, ঠান্ডু রায়হান, মাসুম রেজা, মোহাম্মদ বারী, বাবুল বিশ্বাস, লাকী ইনাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিশ্ব নাট্য দিবস   শিশির দত্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close