শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
বিনোদন
মারা গেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা জেমস টলকান
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:১৭ পিএম
জেমস টলকান

জেমস টলকান

‘ব্যাক টু দ্য ফিউচার’ ও ‘টপ গান’ খ্যাত অভিনেতা জেমস টলকান মারা গেছেন। মৃত্যুকালে হলিউডের এ কিংবদন্তি অভিনেতার বয়স হয়েছিল ৯৪ বছর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সারানাক লেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার বিদায়ের সংবাদ।

১৯৩১ সালের ২০ জুন মিশিগানের ক্যালুমেটে জন্ম নেন জেমস টলকান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেওয়ার পর তিনিকো কলেজ এবং আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করেন তিনি। পরে নিউইয়র্কে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন কিংবদন্তি শিক্ষকস্টেলা অ্যাডলার ও লি স্ট্রাসবার্গের কাছে।
 
পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার অভিনয়জীবন। ১৯৬০ সালে ‘নেকেড সিটি’ টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হয় তার যাত্রা। সবশেষ তাকে দেখা গেছে ২০১৫ সালের চলচ্চিত্র ‘বোন টমাহক-এ। তবে ‘ব্যাক টু দ্য ফিউচার’ সিরিজে ‘মিস্টার স্ট্রিকল্যান্ড’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি।
 
এছাড়া টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ সিনেমায় ‘স্টিঙ্গার’ নামে পরিচিত কমান্ডার টম জারডিয়ান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন জেমস। তার অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ওয়ার গেমস’, ‘স্টিলেটো’, ‘অ্যাবডাকশন’, ‘দ্য অ্যামিটিভিল হরর’, ‘অফ বিট’।
  
ব্যক্তিগত জীবনে জেমস টলকানের স্ত্রী পারমেলি ওয়েলস। ১৯৭১ সালে ‘পিংকভিল’ নামের একটি অফ-ব্রডওয়ে নাটকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় পরিণয়ে রূপ নেয়। 

জেমস টলকানের মৃত্যুতে তার পরিবার স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্র বা প্রাণী সুরক্ষা সংস্থায় অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে ভক্তদের। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হলিউড অভিনেতা জেমস টলকান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close