শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
পানিতে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয়ের
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ টলিউড। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (৪৩) অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান তিনি—প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার।

আজ রোববার (২৯ মার্চ) তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলছিল। সেই সময়েই ঘটনাটি ঘটে।  রাহুল অরুণোদয় শুটিংয়ের প্রয়োজনে জলে নামেন বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি তলিয়ে যান।

ইউনিটের সদস্য ও টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বলে সূত্রের খবর।

ধারাবাহিকে তার সাথে কাজ করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুটিং শেষে ইউনিটের সকলে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন। রাহুল তখন আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন।

ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। আমরা ভাবতেই পারছি না কীভাবে এমন হল। একেবারে সুস্থ মানুষ এভাবে চলে গেল।”

ঘটনাটি ঠিক কীভাবে ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শুটিং চলাকালীন দুর্ঘটনা? নাকি প্যাকআপের পর ব্যক্তিগত সময়ের মধ্যে এই ঘটনা? এসব প্রশ্নের উত্তর এখনও খোঁজা হচ্ছে।

রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত সহকর্মী থেকে অনুরাগীরা। তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য তিনি টলিপাড়ায় অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। অভিনেতার আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমেছে টলিউডে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অভিনেতা রাহুল অরুণোদয়   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close