শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেত খামার
কালাইয়ে পাঁচ হাজার কৃষক নিঃস্ব, জমিতে আলু রেখেই বোরো চাষ
কালাইয় (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ২:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাচীনকাল থেকে আলু উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এ উপজেলায় প্রায় পাঁচ হাজার কৃষক পরিবার এবার দুশ্চিন্তা ও হতাশার মধ্যে রয়েছে। কয়েকদিনের টানা অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে মাঠে বিস্তীর্ণ থাকা আলুর বড় অংশ নষ্ট হয়ে যাওয়ায় তারা বিপুল ক্ষতির মুখে পড়েছেন। অনেক কৃষক এখনো খেতে পচা আলুর মধ্যেই বোরো ধান চারা রোপণ শুরু করেছেন।

সোমবার (৩০ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চান্দাইর-বানিহারা, ধাপপাড়া-আঁওড়া, ঝামুটপুর, হাতিয়র, তালোড়া-বাইগুণি, ধুনট, দুধাইল, তেলিহার ও কালিমহুর বিস্তীর্ণ ফসলি মাঠ আলুখেতে এখনও পানির দাগ শুকায়নি। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও জমে থাকা পানির ওপর ভেসে রয়েছে পচে যাওয়া আলু। রাস্তার ধারে, খেতের আইলে এবং বাড়ির পাশেও স্তূপ করে রাখা হয়েছে নষ্ট আলু। তীব্র দুর্গন্ধে পুরো পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কালাই উপজেলায় প্রায় ১০ হাজার ৬৯০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে। টানা বৃষ্টির কারণে প্রায় ২ হাজার ৬৭২ হেক্টর জমির আলু পানিতে তলিয়ে পচে গেছে, ফলে প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, ঋণের বোঝা, নষ্ট ফসল এবং অনিশ্চিত ভবিষ্যৎ তাদের জীবন কঠিন করে তুলেছে। রুহুল আমীন, নাজিম উদ্দীন, আবুল কাশেম ও আলমগীর হোসেনের মতো কৃষকরা জানিয়েছেন, পচা আলুর মধ্যে ঝুঁকি নিয়ে বোরো ধানের চারা রোপণ করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ ভালো আলু আলাদা করার চেষ্টা করলেও তা কার্যকর হয়নি।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, “পচা আলু থেকে নির্গত গ্যাস ও অ্যাসিডিক পরিবেশ ধানের চারা নষ্ট করতে পারে। তবে সময় না থাকায় কৃষকরা ঝুঁকি নিয়ে চারা রোপণ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্বরিত সহায়তা প্রদান করলে অন্তত ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালাইয়   কৃষক   বোরো চাষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close