শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
আইন-আদালত
আমির হামজার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়া- ৩ আসনের সাংসদ ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে শত কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ আখ্যা দিয়ে অশালীন মন্তব্য করেন আমির হামজা। আমির হামজা তাকে নাস্তিক বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেন।

বাদীর আইনজীবীদের দাবি, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে জড়িত। কিন্তু আমির হামজার এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে সিরাজগঞ্জসহ সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে। 

তাই দণ্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা এই মামলায় আসামির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হয়।

এদিকে, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। 

তারা বলেন, ‘একজন সজ্জন রাজনীতিক ও মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ 

আইনজীবীরা সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আমির হামজা   মানহানি মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close