শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
বিনোদন
বিয়ে করেছেন সিমরিন লুবাবা, পাত্র কে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৩৪ পিএম
সিমরিন লুবাবা

সিমরিন লুবাবা

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তিনি তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

লুবাবা পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে  নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।

লুবাবার এই নতুন যাত্রায় নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।” অন্য একজন লিখেছেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।” এ ধরনের মন্তব্য তার জীবনের নতুন অধ্যায়কে আরও উজ্জ্বল করে তুলেছে। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   সিমরিন লুবাবা   ছোট পর্দা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close