শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
বিনোদন
যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’ আগামী ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

‘রাক্ষস’ চরিত্রে তাকে এক ভিন্ন ও ব্যতিক্রমী রূপে দেখা যাবে। ইতোমধ্যেই চলচ্চিত্রটির পোস্টার ও প্রচারণায় তার নতুন লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া । উত্তর আমেরিকার বিভিন্ন শহরে সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি চলছে।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, “আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা বিশ্বদর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং গভীরভাবে নাড়িয়ে দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য সমন্বয়।
  
নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশনধর্মী সিনেমা নয়; এটি মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা ও ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।
 
এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রে মুক্তির পর ‘রাক্ষস’ কতটা সাড়া ফেলতে পারে ও সিয়াম আহমেদের এই নতুন রূপ দর্শকদের কতটা মুগ্ধ করে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র    চলচ্চিত্র    রাক্ষস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close