শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
কী আছে ‘প্রোজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সদ্য মুক্তিপ্রাপ্ত আমেরিকান সাইন্স ফিকশন চলচ্চিত্র ‌‌‘প্রোজেক্ট হেইল মেরি’। চলচ্চিত্রটি ২০২১ সালে প্রকাশিত অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

ফিলিপ অ্যান্ডারসন লর্ড এবং ক্রিস্টোফার রবার্ট মিলারের যৌথ প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্র গত ২০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সাইন্স ফিকশনধর্মী এ চলচ্চিত্রের গল্প এগোয় রাইল্যান্ড গ্রেস নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে।

চলচ্চিত্রে দেখা যায়, রাইল্যান্ড গ্রেস একজন অসুস্থ রোগী; যিনি হঠাৎ কোমা থেকে জেগে ওঠেন এবং দেখেন তিনি একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে রয়েছেন। তবে সেখানে কীভাবে তিনি পৌঁছালেন সে সম্পর্কে কোনো ধারণা বা স্মৃতিই তার মনে নেই। কেন্দ্রীয় এ চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং।
 
চলচ্চিত্রে টুইস্ট আসে তখনই, যখন তিনি আবিষ্কার করেন মহাকাশযানের তিন সদস্যের ক্রুদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি তিনি এবং এইমুহূর্তে পৃথিবী থেকে তিনি রয়েছেন আলোকবর্ষ দূরে এক দূরবর্তী সৌরজগতে। এমন পরিস্থিতিতেই ‘রকি’ নামের ভিনগ্রহির দেখা পায় গ্রেস। এরপরই রোমাঞ্চকর ও আবেগী ঘটনা ঘটতে থাকে গ্রেসের জীবনে।
 
বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর এ চলচ্চিত্র পৃথিবীতে ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী। রায়ান গসলিং ছাড়াও চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সান্ড্রা হুলার, জেমস অর্টিজ ও লায়োনেল বয়েস। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রোজেক্ট হেইল মেরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close