শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
খেত খামার
পানিতে তলিয়ে গেছে হাকালুকি হাওরের ১০০ বিঘা জমির বোরো ধান
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম আপডেট: ০৫.০৪.২০২৬ ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরের দুইটি বিলের প্রায় ১০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান। এছাড়া, আশপাশের আরো দুইটি বিলের ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকেরা। 

ভুক্তভোগী কৃষকেরা জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাতে একটানা কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয়। এছাড়া হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নামে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি ঢুকতে থাকে। দুপুরের দিকে দুইটি বিলের ধানখেত তলিয়ে যায়।  

হাওরপারের ভূকশিমইল ইউনিয়নেরৃ মহেষগৌরী গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাফেজ ফেসবুক লাইভে বিল দুইটির অবস্থা দেখিয়ে বলেন, ‘সব ধান পানির নিচে চলে গেছে।’

ভিডিওতে পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে আনতেও দেখা যায়। 

মোহাম্মদ হাফেজ জানান, পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে। সেখানে প্রায় ২০০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। 

ফসল রক্ষায় দুইটি বিলের পাশে উঁচু মাটির বাঁধ তৈরির জন্য কৃষকদের কোদাল-টুকরি নিয়ে তিনি সেখানে যাওয়ার আহ্বান জানান। 

মহেষগৌরী গ্রামের কৃষক আমজদ বলেন, ‘উগলা বিলে আমার আট বিঘা জমির ধান এখন পানির নিচে। দ্রুত পানি না নামলে ধান পচে যেতে পারে।’

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি ঢুকতে পারে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি দ্রুত নেমে যাবে, ফসলের তেমন ক্ষতি হবে না।’

তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পানিতে তলিয়ে যাওয়া   হাকালুকি হাওর   জমি   বোরো ধান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close