সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
বিনোদন
জয়ার সৌন্দর্যের সাথে তুলনা : যা বললেন বিপাশা হায়াত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ সময় পর বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন পর্বে হাজির হন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে বিপাশা ব্যক্তিগত ও ক্যারিয়ার বিষয় নিয়ে কথা বলেছেন; যা আগে কখনো প্রকাশ্যে আনেননি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ অভিনেত্রী জয়া আহসানের সাথে বিপাশার সৌন্দর্যের তুলনার প্রসঙ্গ। দুই তারকাকে নিয়ে সাধারণ মানুষের এমন তুলনা করার বিষয়টি প্রসঙ্গে চমৎকার উদাহরণ টানেন বিপাশা।
 
তিনি বলেন, ‘প্রসঙ্গটিতে অনেকগুলো বিষয়ের দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমত হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকেরই পৃথিবীতে কিছু দেবার রয়েছে। কিন্তু সেটা তারা করছে না। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য আমরা দুইজনেই তাদের কাছে মেটার করি। তারা আমাদের পছন্দ করেন। আর সে অধিকার থেকে তারা এসব বলেন।’
 
বিপাশা আরও বলেন, ‘কিন্তু আমার কথা হচ্ছে এই যে, সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস বা মন্তব্য লিখতে তারা অনেক সময় নষ্ট করছে, এনার্জিও নষ্ট করছে আমার দুঃখ সেখানে। ওই সময়টাতে তারা কোনো বই পড়তে পারতেন, কবিতা লিখতে পারতেন, নয়তো নিজের গুণগুলোকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতে পারতেন। এতে করে সমাজের সব মানুষই নিজেদের কাজে একটিভ থাকতো আর সমাজ একই সাথে গ্রো করতো। তাই আমি বলবো, চলুন আমরা সবাই এগিয়ে যাই, বড় হই একসাথে।’
 
বর্তমানে নাটক, চলচ্চিত্র থেকে দূরে থাকলেও চিত্রকলার সাথে নিবিড়ভাবে যুক্ত আছেন বিপাশা হায়াৎ। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কিছু অর্জন রয়েছে তার। 

অভিনয়ে ফেরা প্রসঙ্গে এ বিপাশা জানান, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে শারীরিক ও মানসিক ঘাম ঝরাবার সুযোগ রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জয়ার সৌন্দর্য   তুলনা   বিপাশা হায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close