শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
মা হতে চলেছেন কারিশমা তান্না, ভক্তদের মাঝে উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৩ এএম
অভিনেত্রী কারিশমা তান্না। সংগৃহীত ছবি

অভিনেত্রী কারিশমা তান্না। সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করে স্বামী বরুণের সঙ্গে ‘দুই থেকে তিন’ হওয়ার খবর জানান এই অভিনেত্রী। 

আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’

প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা ও ‘মা’–‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে। আনন্দঘন এই ঘোষণা ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন কারিশমা তান্না। অভিনন্দন জানিয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকেই।

উল্লেখ্য, ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করেন কারিশমা তান্না। পরবর্তীতে বড় পর্দাতেও কাজ করে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী।

বিয়ের প্রায় পাঁচ বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কারিশমা তান্না   ভক্ত   উচ্ছ্বাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close