রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারও প্রিয় একজনকে হারাল শোবিজ অঙ্গন। তামিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিনী। তবে কেন আত্মহত্যা করেছেন, এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল বলে জানা গেছে সূত্রের বরাত। এ কারণে ভীষণ মানসিক যন্ত্রণায় ছিলেন। চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শ্রীলঙ্কান বংশোদ্ভূত এ অভিনেত্রীর আগামী ১২ এপ্রিল জন্মদিন ছিল। জীবনের এই বিশেষ দিনের মাত্র কয়েকদিন আগেই নিজেকে শেষ করলেন তিনি। এছাড়া আগামী ২১ এপ্রিল দ্বিতীয় বিয়েবার্ষিকী ছিল তার।

অভিনেত্রী সুভাষিনী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। সেখানে জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন। ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার।

প্রসঙ্গত, সান টিভির জনপ্রিয় শো ‘কয়াল’র মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সুভাষিনীর। তার দুর্দান্ত অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়।

এমনকি তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিতিও এনে দেয়। তার অভিনয় দেখে শুরু থেকেই ইন্ডাস্ট্রির অনেকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বর্ণনা করেছিলেন তাকে। কিন্তু হঠাৎ অল্প বয়সে তার এমন আকস্মিক সিদ্ধান্ত শোকস্তব্ধ করেছে সবাইকে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   সুভাষিনী   মরদেহ   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close