শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
‘দম’ সিনেমার প্রযোজককে নোটিশ দিয়েছে দুদক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম
শাহরিয়ার করিম

শাহরিয়ার করিম

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়াকে (শাহরিয়ার শাকিল) সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা।

গত ৫ ফেব্রুয়ারি দুদকের পরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা যায়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের ধারণা হয়েছে যে শাহরিয়ার করিম ভূঁইয়া জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন।

এ অবস্থায় তাকে নিজের, তার স্ত্রী এবং নির্ভরশীলদের নামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দুদক।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ গণমাধ্যমে জানান, শাহরিয়ার করিম ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগসহ আরো কয়েকটি অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই নোটিশ দেওয়া হয়েছে।

প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হতে পারে। অনুসন্ধান শেষে প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শাহরিয়ার শাকিল প্রযোজিত ছবির মুক্তি ঘিরে এই প্রযোজকের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ তুলেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সাংবাদিকদের উপস্থিতিতে প্রযোজক, পরিচালক ও টেকনিশিয়ানদের প্রতিবাদও দেখা গিয়েছিল।

তার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘দাগি’-র মতো সিনেমা, যেগুলোতে শাকিব খান, আফরান নিশোদের অভিনয় করতে দেখা গেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দম   সিনেমা   প্রযোজক   নোটিশ   দুদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close