শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
বিনোদন
ফার্স্ট লুক প্রকাশ, আল্লুর বাড়ির সামনে ভক্তদের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ পিএম
রাকা মুভির ফার্স্ট লুক

রাকা মুভির ফার্স্ট লুক

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন মানেই ভক্তদের উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘পুষ্পা’ খ্যাত এই তারকার জন্মদিন ঘিরে হায়দরাবাদজুড়ে ছিল উৎসবের আমেজ। তবে সেই উচ্ছ্বাসই একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আজ বুধবার (৮ এপ্রিল) ৪৪ বছরে পা রাখলেন আল্লু অর্জুন। জন্মদিনের আগের রাত থেকেই তার জুবিলি হিলসের বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার অনুরাগী। কারো হাতে পোস্টার, কারো হাতে ফেস্টুন; অনেকে আবার প্রিয় তারকার ছবির চরিত্রে সেজে অপেক্ষা করছিলেন এক ঝলক দেখার জন্য।

অতিরিক্ত ভিড় ও আতশবাজির কারণে দ্রুত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

তবে এই বিশৃঙ্খলার মধ্যেই ভক্তদের জন্য চমক দেন আল্লু অর্জুন। জন্মদিনেই প্রকাশ্যে আসে তার নতুন বড় বাজেটের ছবির ফার্স্ট লুক।

‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমারের পরিচালনায় তৈরি এই কল্পবিজ্ঞানধর্মী ছবির নাম ‘রাকা’। প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।

প্রকাশিত ফার্স্ট লুকে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু। ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ, লোমশ দেহ; প্রায় পশুসদৃশ এক চরিত্রে দেখা দিয়েছেন তিনি। এই নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে।

জানা গেছে, পুনর্জন্মের কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অতীত ও বর্তমান দুটি সময়কালই দেখানো হবে। গত দুই বছর ধরে এই বৃহৎ প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন অ্যাটলি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আল্লু   রাকা   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close