সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেত খামার
বুড়িচংয়ে সবজির বাজারে স্বস্তিহীন মধ্যবিত্ত ক্রেতা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজির বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে, ফলে মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই। গেল কয়েক দিনের তুলনায় প্রতিটি সবজির দাম এখন বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে।

বিক্রেতারা বলছেন, জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়েছে। সেই সঙ্গে অনেক সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কমেছে। ফলে বাড়তি দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কংশনগর বাজারে সকালে কাঁচা সবজির দামে দেখা যায়—গোল বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, ঝিঙ্গা ৭০-৮০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৮০-১০০ টাকা, করলা ৯০-১০০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, শসা ৫০-৬০ টাকা, শিম ১০০-১২০ টাকা এবং পটল ৭০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ১১০-১৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩৫-৪০ টাকা, ফুলকপি ৩০-৫০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০-৮০ টাকা, সজিনা ৭০-১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ভ্যানচালক দেলেয়ার বলেন, “বাজার করতে এসে দেখি সব ধরনের সবজির দাম বাড়তি। গত সপ্তাহে যেগুলো কিনেছি, তার তুলনায় আজ সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, জ্বালানির অপ্রতুলতার কারণে পরিবহন খরচ বেড়েছে। সে কারণেই বাজারে সবজির দাম বাড়ছে।”

সবজির দাম বৃদ্ধির বিষয়ে বাজারের সবজি বিক্রেতা ফারুক বলেন, “পাইকারি বাজারে সবজির কেনা দাম আগের তুলনায় বেশি পড়ছে। এর মূল কারণ জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে।’’

‘‘এছাড়া অনেক সবজির মৌসুম শেষ হয়ে যাচ্ছে। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে। বর্তমানে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। প্রতিটি সবজির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। আশা করা যায়, আগামী কিছুদিনের মধ্যে দাম আবার কমে আসবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   সবজি   ক্রেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close