শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
বিনোদন
এবার রাজনীতিতে আসছেন বর্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:২৬ পিএম
চিত্রনায়িকা বর্ষা

চিত্রনায়িকা বর্ষা

চিত্রনায়িকা বর্ষা রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার স্বামী ও চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

অনন্ত জলিল জানান, বর্ষা দীর্ঘদিন ধরেই নীরবে সাধারণ মানুষের সেবামূলক কাজে যুক্ত আছেন। জনগণের সেবা করার লক্ষ্য থেকেই তাকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চান তিনি।

তিনি বলেন, “বর্ষা বিভিন্ন সময় ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং স্কুল ব্যাগে করে অর্থ নিয়ে নিজ হাতে তা বিতরণ করেছেন।”

অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও দেশসেবা করতে হলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্‌ম প্রয়োজন হতে পারে।

এ সময় তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, “এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়।’’

প্রসঙ্গত, এর আগেও আফিয়া নুসরাত বর্ষা মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সে সময় বর্ষাও জানিয়েছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   বর্ষা   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close