শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন রিজিয়া পারভীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩১ পিএম
রিজিয়া পারভীন

রিজিয়া পারভীন

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন তিনি।

রিজিয়া পারভীন জানান, তিনি নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। 

দীর্ঘদিন সংগীত অঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও এবার সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

রিজিয়া পারভীন বলেন, ‘আমার বাড়ি কিশোরগঞ্জ। সেখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই নির্বাচিত হতে চাই। আমি নারীদের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই।’

একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কৃতি নিয়েও কাজ করতে চাই। এরই মধ্যে আমার এলাকায় কিছু কাজ করেছি। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।’

সাংসদ হিসেবে মনোনীত হলে কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নারী অধিকার ও সংস্কৃতি খাতই হবে আমার প্রধান কাজের ক্ষেত্র।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত নারী আসন   মনোনয়নপত্র   রিজিয়া পারভীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close