শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
বিনোদন
বাংলা নববর্ষে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নানা আয়োজন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বর্ণাঢ্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজনে থাকবে র‌্যালি, মেজবান, বাংলা সাংস্কৃতিক উৎসব, বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি, নাটিকা পরিবেশন, প্রকাশনা উৎসব ইত্যাদি।

শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথা জানান আয়োজকরা। 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান।

আয়োজনটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে সকাল ১০টায় পুরানা পল্টনের মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত ‘বাংলা নবযাত্রা ১৪৩৩’ শীর্ষক বর্ণাঢ্য র্যালি বের হবে। দ্বিতীয় পর্বে দুপুরে বিজয়নগরে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন থাকবে, যেখানে দেশীয় খাবারের মাধ্যমে দর্শনার্থীদের আপ্যায়ন করা হবে।

তৃতীয় পর্বে বিকাল থেকে রাত পর্যন্ত ‘বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত হবে। এতে দেশাত্মবোধক গান, লোকগীতি, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে ‘বাঙলা দিনপঞ্জিকা ১৪৩৩’ প্রকাশনাও উন্মোচন করা হবে।

আল্লামা মুহিব খান বলেন, ‘দেশের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।’

আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন আরও ঐতিহ্যসমৃদ্ধ ও প্রাণবন্ত হয়ে উঠবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলা নববর্ষ   জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র   নানা আয়োজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close