শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আইন-আদালত
আইন ও গুম কমিশনসহ সাত অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, বিচারক নিয়োগ আইন ও গুম কমিশনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন।’

এসব বিষয় অধিকতর যাচাই-বাছাই করে কার্যকর আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ’ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গুম কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ‘এতে কিছু ফাঁকফোকর ছিল, যার কারণে গুমের সংজ্ঞা বা ঘটনা চিহ্নিত করতে দীর্ঘ সময় লাগতে পারতো। এতে আরও মানুষ গুমের শিকার হয়ে যাবে। তাই এসব সংশোধন করে গুম কমিশন নিয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।’

মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত ও জরিমানাসহ বিভিন্ন ধারায় কিছু দ্বন্দ্ব রয়েছে। এগুলো পর্যালোচনা করে একটি কার্যকর আইন তৈরি করা হবে।’

আগামী ১৫ মের পর এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আইন   গুম কমিশন   অধ্যাদেশ   অংশীজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close