রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
বিকিনি শুটে লাজুক রণবীর! ভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন সোনালি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্দায় প্রাণবন্ত ও উদ্যমী উপস্থিতির জন্য পরিচিত রণবীর সিংয়ের এক ভিন্ন দিক তুলে ধরলেন অভিনেত্রী সোনালি রাউত।

সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে সোনালি জানান, একটি সাহসী ফটোশুটে অংশ নেওয়ার সময় তিনি রণবীরকে একেবারেই অন্যভাবে দেখেছিলেন। সেই শুটে সোনালির পরনে ছিল বিকিনি, আর সেটিই ছিল তার প্রথম সাহসী ফটোশুট।

সোনালির ভাষ্য, বর্তমানে যেভাবে রণবীরকে আত্মবিশ্বাসী ও নির্ভীক দেখা যায়, তখন তিনি তেমন ছিলেন না। বরং বেশ লাজুক ও শান্ত স্বভাবের ছিলেন এ অভিনেতা। 

তিনি বলেন, ‘রণবীর খুবই মিষ্টি ও ভদ্র ছিলেন। আমি বিকিনি পরে থাকায় তিনি কিছুটা লজ্জাও পাচ্ছিলেন।’

তিনি আরও জানান, ফটোশুটটি ছিল বেশ আবেদনময় এবং সাহসী। তবে পুরো সময়জুড়ে রণবীর ছিলেন সতর্ক ও সংযত। এমনকি শুটিংয়ের সময় তিনি শুধু চিউইংগাম চিবোচ্ছিলেন বলেও উল্লেখ করেন সোনালি।

সোনালির দাবি, শুটের সময় চিত্রগ্রাহকও লক্ষ্য করেছিলেন যে রণবীর কিছুটা অস্বস্তিতে রয়েছেন। পরে যাতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন, সেই চেষ্টা করেছিলেন সোনালি নিজেই।

উল্লেখ্য, সেই সময় রণবীর ও সোনালির ওই ফটোশুট বেশ আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে একই ধরনের শুটে বাণী কপূরের সঙ্গে অংশ নেন রণবীর সিং।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিকিনি শুট   রণবীর সিং   সোনালি রাউত  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close