শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
বিনোদন
বাংলাদেশে সপরিবারে শ্রীকান্ত আচার্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য সপরিবারে বাংলাদেশ সফরে এসেছেন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী এবার পরিবারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

সফরের অংশ হিসেবে তিনি রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। পাশাপাশি ঢাকার জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান বাতিঘরেও গিয়েছিলেন তিনি। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপচারিতায় অংশ নেন।

বাংলাদেশ সফর নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে শ্রীকান্ত আচার্য বলেন, “আমি যদি বাংলাদেশে আসার কথা বলি, তাহলে ২০০০ সাল থেকে আমি এই দেশে আসছি। ২৬ বছর ধরে আমি ঢাকাতে তো অনেকবার এসেছি, পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গাতেও ঘুরেছি। তবে ঢাকেশ্বরী মন্দিরে আমি এই প্রথমবার এলাম, খুবই ভালো লেগেছে।’’

তিনি আরও বলেন, “এবার আমার কাছে এই ঘুরে দেখাটা একটু বিশেষ কারণ। একদিকে পহেলা বৈশাখের আনন্দ, অন্যদিকে আমি সপরিবারে এখানটায় ঘুরতে এসেছি। উৎসবের মেজাজের ভিতরে ঐতিহাসিক জায়গাটা ঘুরে দেখে খুব ভালো লাগছে।”

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসংগীত থেকে শুরু করে আধুনিক গান সবই বাংলাদেশের মানুষের ড্রয়িংরুমের নিয়মিত সঙ্গী।

তার এবারের সফর কেবল ব্যক্তিগত ভ্রমণ নয়, বরং দুই বাংলার সংস্কৃতির মধ্যকার অদৃশ্য এক সেতুবন্ধন হিসেবেই দেখছেন সংগীতপ্রেমীরা। পরিবারকে নিয়ে কয়েক দিন ঢাকায় কাটিয়ে শিগগির কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সপরিবার   শ্রীকান্ত আচার্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close